ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সৌদি-কুয়েত যাওয়া যাবে না চীনের টিকা নিয়ে

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সৌদি আরব ও কুয়েতগামীরা চীনের টিকা নিলে তা গ্রহণযোগ্য বলে গণ্য করা হচ্ছে না। চীনের যে কোনো টিকা নিয়ে কুয়েত ও সৌদি আরবে পৌঁছালে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এই কোয়ারেন্টাইনের জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয় প্রত্যেকের।

বৃহস্পতিবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীরা শুধু চার ধরনের টিকা নিয়ে সৌদি আরব ফিরতে পারবেন। এর বাইরে অন্য কোনো টিকা নিলে তাদের গ্রহণ করবে না সৌদি সরকার। এসব টিকা হলো: ফাইজার বায়ো-এনটেক (২ ডোজ), অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা (২ ডোজ), মডার্না (২ ডোজ) ও জনসন অ্যান্ড জনসন (১ ডোজ)।

বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে যাবেন তারা এর যেকোনো একটি কোম্পানির টিকার ডোজ নিলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তবে টিকা নিলেও ভ্রমণের আগে (৭২ ঘণ্টার মধ্যে) অবশ্যই পিসিআর টেস্ট করে নেগেটিভ সনদ নিয়ে ভ্রমণ করতে হবে। টিকার পূর্ণ ডোজ নেওয়া ছাড়া কোনো বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে ইকামাধারী অভিবাসী যারা সৌদি আরবে টিকা নিয়ে ছুটিতে দেশে রয়েছেন এবং যাদের তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করছে তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। কিন্তু পিসিআর নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

প্রথম ডোজ টিকা নেওয়ার ১৮০ দিন পর্যন্ত তাওয়াক্কালনা অ্যাপে ইমিউন প্রদর্শন করে। এ সময়ের মধ্যে ভ্রমণ করলে কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না। যারা প্রথমবারের মতো সৌদি আরব যাবেন তাদের জন্য সৌদি সরকার অনুমোদিত টিকা ভ্রমণের ১৪ দিনে আগে নেওয়া হলে এবং টিকা নেওয়ার সনদ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রয়োজন হবে না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টাইন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। এ কারণে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এটা প্রধানমন্ত্রীরও সিদ্ধান্ত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের যে তালিকা দিচ্ছে, সেই তালিকা অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সৌদি-কুয়েত যাওয়া যাবে না চীনের টিকা নিয়ে

আপডেট টাইম : ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১