ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

আমিরাতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একদিন নিখোঁজ থাকার পর এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার উদ্ধারকৃত ওই মৃতদেহটি বাংলাদেশি যুবক মোহাম্মদ জিয়াউদ্দীন জিকুর (৩৩) বলে শনাক্ত করা হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের অলি মোহাম্মদ বাড়ির মৃত মোহাম্মদ শুক্কুরের একমাত্র ছেলে।

নিহত জিয়ার প্রতিবেশী নুরুল আবছার বলেন, গত সোমবার রাত থেকে জিকু তার আবুধাবির ইলেক্ট্রা স্ট্রিটের বাসা থেকে নিখোঁজ ছিলেন। পরে মঙ্গলবার স্থানীয় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে আবুধাবির কেন্দ্রীয় শবাগারে রেখেছে।

আবুধাবির শবাগার সূত্র জানিয়েছে, তাদের রেকর্ডে মৃত্যুটি একটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর আবদুল আলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জিকুর মৃতদেহ উদ্ধারের খবর শুনে এ ঘটনার পেছনের কারণ জানতে ইতোমধ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথাবার্তা শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

আমিরাতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১