ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এবার না.গঞ্জে ছাত্রীর কান ছিঁড়লো শিক্ষক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ছাত্রীর কান ছিঁড়ে নিল এক শিক্ষক।

বেতের আঘাতে প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর কান ছিঁড়ে দিল সেই শিক্ষক।  এতে এলাকাবাসীর রোষানল থেকে বাঁচতে আত্মগোপনে গেছেন অভিযুক্ত শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনার পর পলাতক রয়েছেন সেই শিক্ষক।  বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলে জড়ো হলেও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি

নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, দুপুরে পড়া না পারার কারণে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী মারুফা আক্তারকে (১১) এলোপাতাড়ি বেত্রাঘাত করেন সহকারী শিক্ষক আলমগীর হোসেন।

বেতের আঘাতে ওই ছাত্রীর কান কেটে রক্ত পড়তে থাকে।  ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা এসে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এদিকে শিক্ষকের বেতের আঘাতে ছাত্রীর কান কেটে গেছে এমন খবর ছড়িয়ে পড়লে জড়ো হতে থাকে উত্তেজিত এলাকাবাসী।  তবে এর আগেই পালিয়ে যান সেই শিক্ষক।

অভিযুক্ত শিক্ষক আলমগীর সাবদী এলাকার মুসলেউদ্দিনের পুত্র বলে জানা গেছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মিরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের বেতের আঘাতে এক ছাত্রীর কান কেটে যায়।  এমন খবরে উত্তেজিত এলাকাবাসী স্কুলে অবস্থান নেয়।  পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে গত ১৩ মে এক শিক্ষার্থীকে মারধর এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দির পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় ফেঁসে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

এবার না.গঞ্জে ছাত্রীর কান ছিঁড়লো শিক্ষক

আপডেট টাইম : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬