ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

কাশ্মীরে তীর্থযাত্রীদের ওপর হামলায় নিন্দা প্রধানমন্ত্রীর

বাঙালী কণ্ঠ নিউজঃ  ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের অমরনাথে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উগ্র চরমপন্থার বিরুদ্ধে ভারতের সঙ্গে কাজ করতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সোমবার (১১ জুলাই) জম্মু ও কাশ্মীরের অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রী একটি বাসে নৃশংস সন্ত্রাসী হামলায় নারী-পুরুষসহ সাত জন নিহত ও অনেকে আহত হন। এ ঘটনা জানতে পেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বর্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এই নির্মম হামলায় গভীরভাবে শোকাহত।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ ও উগ্র চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং এ ধরনের বর্বর কর্মকাণ্ডের নিন্দা জানায়। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চল ও অন্যান্য অঞ্চল থেকে এ ভয়াবহতা নির্মূলে অভিন্ন প্রয়াসে আমরা একযোগে কাজ করে যাবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মাধ্যমে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত তীর্থযাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।সূত্র-বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাশ্মীরে তীর্থযাত্রীদের ওপর হামলায় নিন্দা প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭