ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

শিশুর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, বাড়ছে চোখের সমস্যা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনাকালে শিশুদের নতুনভাবে সমস্যা দেখা দিচ্ছে চোখে। অনেক শিশু চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে হাজির হচ্ছে। গেলো দুই বছরে চোখের সমস্যায় ভোগা শিশুর সংখ্যা বেড়েছে প্রায় ২৫ শতাংশ, এমনটাই বলছে পরিসংখ্যান।

সম্প্রতি ভারতের চেন্নাইয়ের এক চক্ষু হাসপাতালের পরিসংখ্যানে বলা হয়েছে, গত দু’বছরে বিপুল পরিমাণে বেড়েছে শিশুদের চোখের সমস্যা। অনেক  বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা সন্তানদের বায়না মেটাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার অনেক বেড়েছে। সেই মোবাইলই চোখের সমস্যার বড় কারণ বলছেন চিকিৎসকরা।

দীর্ঘ সময় মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যারা আক্রান্ত হন, তারা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন।

অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধুলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে শিশুদের চোখের ক্ষতি হচ্ছে ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

শিশুর অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার, বাড়ছে চোখের সমস্যা

আপডেট টাইম : ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১