বাঙালী কণ্ঠ নিউজঃ সিনেমায় নিয়মিত নন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। সর্বশেষ তিনি কাজ করেছিলেন রুবেল আনুষের নিষিদ্ধ প্রেমের গল্প এবং রাশিদ পলাশের পরিচালনায় নাইওর সিনেমায়। নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমার কাজ শেষ, আর নাইওর সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এই হল তার সিনেমার কাজের ফর্দ। এখন তার হাতে নতুন কোনো সিনেমা নেই। গতকাল দুপুরে সাম্প্রতিক কাজের প্রসঙ্গে কথা হলে এ তথ্যই জানান তিনি। হাতে কাজ না থাকায় মিডিয়াকেও এড়িয়ে চলছেন তিনি। মাঝে সিমলা কাজ করেছিলেন ছোটপর্দায়। তাহলে কি আবারও সিমলাকে ছোটপর্দায় দেখা যাবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিনেমায় কাজ কমে গেছে। তাই ছোটপর্দায় আমাকে মাঝে মাঝে দেখা যাবে। এই মাধ্যমেও আমার অনেক ভক্ত রয়েছে। আসছে ঈদের একটি নাটকে আমাকে দেখা যাবে। কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করব।’ সিমলা আরও বলেন, ‘ভালো গল্পের সিনেমা পাই না। আর এখন আমাকে ডাকেও কম। সিনেমায় নিয়মিত কাজ করতে চাই। কারণ কাজের মাধ্যমে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসটা ধরে রাখতে চাই। ভালো সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারব।’ শহীদুল ইসলাম খোকনের ম্যাডাম ফুলি দিয়ে পরিচিতির আলোয় আসেন সিমলা। এই সিনেমা সিক্যুয়াল ম্যাডাম ফুলি-২ তৈরি হতে যাচ্ছে। এতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি-২ সিনেমার স্ক্রিপ্টের কাজ চলছে। কাজটি কবে শুরু হবে এটা আমার জানা নেই। এই সিনেমার মাধ্যমে নিজেকে আবারও আলোচনায় নিয়ে আসতে পারব বলে আশা করছি।
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে
গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার
বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড়
নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন
ছোটপর্দামুখী হবেন সিমলা
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
- 421
Tag :
জনপ্রিয় সংবাদ


























