ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী সার্বিয়া

বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ হতে কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছেন সার্বিয়ার শ্রম মন্ত্রী। সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান সার্বিয়ার শ্রম, কর্মসংস্থান, প্রবীণ এবং সামাজিক বিষয়ক মন্ত্রী ডা. দারিজা কিসিচ তেপাভেভিচ এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

এ সময় ঢাকা এবং বেলগ্রেডের মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং বিশেষ করে শ্রম এবং কর্মসংস্থানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন; পাশাপাশি উভয়ের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক-চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে রাষ্ট্রদূতকে বৈধভাবে বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগে সার্বিয়ান কোম্পানিগুলোর গভীর আগ্রহের কথা অবহিত করা হয়। অন্যদিকে সার্বিয়ার ন্যাশনাল এমপ্লোয়িমেন্ট এজেন্সির (National Employment Agency) তথ্যমতে সম্প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়েছে।

ইতোমধ্যে ১৪ জন বাংলাদেশি কর্মী একটি জ্বালানি কোম্পানিতে (BEDEM) যোগদানও করেছেন। রাষ্ট্রদূত ৮ সেপ্টেম্বর বিইডিইএম (BEDEM) কোম্পানি পরিদর্শন করেন এবং সংস্থাটির শীর্ষ কর্মকর্তা ও কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশি কর্মীরা কোম্পানিতে কাজের পরিবেশ এবং কোম্পানির দেওয়া সুযোগ-সুবিধার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী সার্বিয়া

আপডেট টাইম : ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১