ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

মালয়েশিয়ায় খুলে দেয়া হচ্ছে কর্মক্ষেত্র

বাঙালী কণ্ঠ ডেস্কঃ করোনা মহামারির কারণে মালয়েশিয়ায় দীর্ঘ কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ থাকা বিভিন্ন কাজের সাইটগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে করে স্বস্তি ফিরে এসেছে অভিবাসী কর্মীদের মাঝে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব এ ঘোষণা দেন ।

এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের যৌথ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে এবং অপর অভিযানে ৭ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে ভিসার অপব্যবহারের কারণে ।

দেশটিতে ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করতে ফেস- ১, ২, ৩ ও ৪ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ ধাপগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৭ সেপ্টেম্বর থেকে ব্যাপকহারে অর্থনীতি সংশ্লিষ্ট সব সেক্টর খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এগুলোর মধ্যে রয়েছে- এতদিন ধরে বন্ধ থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ সেক্টর, কল-কারখানা, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

তবে এসব অর্থনৈতিক খাত পরিচালনা করবেন ইতোমধ্যে যারা ডাবল ডোজ টিকা নিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন পার করেছেন তারা। যারা লকডাউনে কাজ-কর্ম হারিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন সে সকল প্রবাসীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনা মহামারির লকডাউনেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযান অব্যাহত রাখে দেশটির অভিবাসন বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

মালয়েশিয়ায় খুলে দেয়া হচ্ছে কর্মক্ষেত্র

আপডেট টাইম : ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১