ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

প্রেমের সম্পর্ক নিয়ে হ্যাপি পরী

বাঙালী কণ্ঠ নিউজঃ  ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। চলচ্চিত্রে পা রাখার পর বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এবার ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে জড়িয়ে আবারো নতুন করে আলোচনার জন্ম দিলেন তিনি।

সাংবাদিক তামিম হাসান বুধবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমনিকে ট্যাগ করে লিখেন ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ পরীমনি।’ এদিকে পরীমনির প্রোফাইলেও রিলেশনশিপে তামিম হাসানের নাম লেখা রয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে বিশ্রামে রয়েছেন পরীমনি। প্রেমের সম্পর্কের বিষয়ে তার কাছে জানতে চাইলে সাংবাদিককে পরীমনি বলেন, ‘আই অ্যাম অলোয়েজ হ্যাপি।’

আপাতত এর চেয়ে বেশি কিছু জানাতে চাচ্ছেন না পরী। তাই তার ভক্তদেরকে আপাতত অপেক্ষা করতেই হচ্ছে তাদের প্রিয় নায়িকার বিয়ে কবে ও কোথায় হচ্ছে এবং সংসার জীবনের পরিকল্পনা কী তা জানার জন্য।

এদিকে এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি তামিম হাসানও। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এর আগেও পরী-তামিমের প্রেমের কথা চাউর হয়েছিল। তামিম হাসান বর্তমানে দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান। এ ছাড়া রেডিও আমার-এ তিনি ‘লাভ গুরু’ অনুষ্ঠান সঞ্চালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রেমের সম্পর্ক নিয়ে হ্যাপি পরী

আপডেট টাইম : ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭