ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে গেলো বিশেষ উদ্ধারকারী দল

ভয়াবহ ভূমিকম্পপরবর্তী উদ্ধার কার্যক্রম ও সাহায্যের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। দলটিতে সেনাবাহিনী থেকে ২৪ জনের একটি মধ্যম উদ্ধারকারী দল, ১০ জনের মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২ জন সদস্য রয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া এবং তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আকস্মিক এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাসমূহ ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

আইএসপিআর জানায়, ভূমিকম্পপরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানায় তুরস্ক সরকার। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীয়ান্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসাসুবিধা প্রদানে সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ গমন করেছে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য গমন করেছে।

বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী ও তুর্কি সশস্ত্র বাহিনীর মধ্যে এ ধরনের সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছে আইএসপিআর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে গেলো বিশেষ উদ্ধারকারী দল

আপডেট টাইম : ০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩