ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নোয়াখালীতে পরিত্যক্ত জমিতে কুল চাষে আগ্রহ বাড়ছে

নোয়াখালীতে প্রথমবারের মতো কুল আবাদ করে সফল হয়েছে কয়েকজন যুবক। কৃষিভিত্তিক সংগঠন ‘নব আলো এগ্রিকালচার’ অধীনে ২০২১ সালে শুরু করা হাজারের বেশি গাছের কুল বাগানে এখন বছরে আয় অন্তত ১০ লাখ টাকা।

নিবিড় পরিচর্চা, জৈব সারের ব্যবহার ও সরকারি সহায়তা পেলে নোয়াখালীর লবণাক্ত ও পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে কুলের আবাদ সম্ভব বলে মনে করছেন তারা।

২০২১ সাল। স্কলারশিপ নিয়ে জাপান যাওয়ার কথা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরীর। কিন্তু মহামারী করোনায় সে স্বপ্ন ভেঙে যায় তার। পরে বাড়ির পাশেই নিজদের ও প্রতিবেশিদের পরিত্যক্ত আড়াই একর জমি লিজ নেয় সাইফুল ও তার কয়েকজন বন্ধুর কৃষিভিত্তিক সংগঠন ‘নব আলো এগ্রিকালচার’।

সেখানে গড়ে তোলা হয় চার জাতের কুলের বাগান। সাথে পেঁপে ও পেয়ারা। মূলত কুল বাগান লক্ষ্য হলেও মাত্র দুই বছরের মাথায় তাদের কুল বাগান এখন সমন্বিত কৃষি খামারে রূপ নিয়েছে। ৮ লাখ টাকা ব্যয় করে এখন প্রতি বছর আয় করছেন ১০-১২ লাখ টাকা। স্বপ্ন দেখছেন এ কৃষি খামার আরো

নোয়াখালীর লবণাক্ত মাটিতে কুল বাগানের এমন সফলতা দেখতে প্রতিদিনই বাগানে আসেন দর্শনার্থীরা। সুস্বাদু এ কুল কিনেও নেন তারা। এছাড়া পাইকারদের কাছে বিক্রি করছেন কুল। যা অল্প সময়ে দখল করে নিয়েছে স্থানীয় বাজার। এখানে কর্মসংস্থানও হয়েছে অনেকের।

উদ্যোক্তাদের মতে, প্রথম বছর প্রতি গাছে ১৫-২০ কেজি করে কুল ধরলেও, দ্বিতীয় বছর থেকে প্রতি গাছে কুল পওয়া যাচ্ছে ৩৫-৪০ কেজি পর্যন্ত। চলতি মৌসুমে অন্তত ১৫ টন কুল উৎপাদন হবে তাদের।

কৃষি সম্প্রসারণ বলছে, চলতি বছর জেলায় ১১৩ একর জমিতে কুল চাষ হয়েছে। পরিত্যক্ত জমিতে আবাদ বাড়াতে সর্বাত্মক সহযোগিতা করবে কৃষি বিভাগ।

সরকারি উদ্যোগে পরিকল্পতভাবে জেলার পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে সমন্বিত ফলের বাগান গড়ে তোলা গেলে একদিকে যেমন পুষ্টি চাহিদা মিটবে, তেমনি বেকারত্ব দুর করারও সুযোগ থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

নোয়াখালীতে পরিত্যক্ত জমিতে কুল চাষে আগ্রহ বাড়ছে

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩