ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মাহমুদুল্লাহ

বাঙালী কণ্ঠ নিউজঃ  টি-টোয়েন্টি ক্রিকেটের অল রাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসছে বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাংকিং। প্রথমবারের মত এত উপরের অবস্থানে উঠতে সক্ষম হলেন টাইগার দলের এই অল রাউন্ডার। বরাবরের মতে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছেন টাইগার পরিবারের আরেক সদস্য সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশ করা সর্বশেষ র‌্যাংকিংয়ের তালিকায় ভারতের অল রাউন্ডার যুবরাজ সিংকে টপকে পঞ্চম স্থানে ওঠে এসেছেন রিয়াদ। কিছুদিন আগে কিংস্টনে ভারত বনাম ওয়েস্টইন্ডিজের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর সময়ও ষষ্ঠ স্থানে ছিলেন রিয়াদ। কিন্তু ওই ম্যাচে যুবরাজ অংশগ্রহণ না করায় তার র‌্যাংকিংয়ের অবনমন ঘটে। নেমে যান সপ্তম স্থানে। একধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে ওঠে এসেছেন হল্যান্ডের অল রাউন্ডার পিটার ব্যারেন।

ডানহাতি বাংলাদেশি ব্যাটসম্যান ও অফ স্পিনার রিয়াদের বর্তমান রেটিং পয়েন্ট ২০৩। এই তালিকার শীর্ষে থাকা সাকিবের পরের স্থানে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস এবং আফগানিস্তানের অল রাউন্ডার মোহাম্মদ নবী।

এছাড়া টি-২০ র‌্যাংকিংয়ে ব্যাটসম্যান ও বোলার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন যথাক্রমে ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

টি-টোয়েন্টির অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে মাহমুদুল্লাহ

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭