ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ, একদিনে দুবার টাইব্রেকারে জয়

ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ আটে পৌঁছেছে বাংলাদেশ। প্লেট পর্বের শেষ আটে যাওয়ার লড়াইয়ে টাইব্রেকারে সিঙ্গাপুরকে ৪-৩ গোলে হারিয়েছে ফাহিম হাসানের দল। নির্ধারিত সময়ে যুবারা আগে গোল করে এগিয়ে গেলেও ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকারে পিছিয়ে পড়লেও শেষে জয় তোলে আকবর হোসেন রিদনের শিষ্যরা। ‎বৃহস্পতিবার দুপুর ২.৪৫ মিনিটে সেরা আটে বাংলাদেশের প্রতিপক্ষ মন্টেনেগ্রো।

টাইব্রেকারে প্রথম শট নেয় বাংলাদেশ, সেটিতে গোল করতে পারেনি। সিঙ্গাপুর প্রথম শটে গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শটে গোল করে বাংলাদেশ, চতুর্থ শটে সিঙ্গাপুর গোল করতে না পারলে ৩-৩ সমতা দাঁড়ায়। পঞ্চম শটে বাংলাদেশ অধিনায়ক ফাহিম গোল করেন, বিপরীতে সিঙ্গাপুর গোল করতে না পারলে ৪-৩ ব্যবধানে জয় তোলে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে আধিপত্য ছিল সিঙ্গাপুরের। বাংলাদেশের ডিফেন্ডারদের দৃঢ়তায় কোন গোল করতে পারেনি দলটি। পরে ম্যাচে প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ, ১২ মিনিটে গোল করেন নাঈমুর রহমান রাতুল। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

১৮ মিনিটে বাংলাদেশের দুটি আক্রমণ ঠেকিয়ে দেন সিঙ্গাপুর গোলরক্ষক। প্রথমে লেফট উইং থেকে হেডে আসা জোরাল শট ঠেকিয়ে দিলে রাইট উইংয়ে যায়। সেখান থেকেও জোরাল হেডের বল আবারও ঠেকিয়ে দেন সিঙ্গাপুর গোলরক্ষক। পরে কর্নার পাওয়া বাংলাদেশের বল আটকে দেন সিঙ্গাপুর গোলরক্ষক। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর আবারও আক্রমণ শুরু করে সিঙ্গাপুর। ২৪ মিনিটে দলটি গোল আদায় করে নেয়। ম্যাচে ১-১ সমতা আনে। ৩৬ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলস্কোরার রাতুল। পরের মিনিটে দুবার গোলের সুযোগ হাতছাড়া করে সিঙ্গাপুর। পরে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়।

প্রতিযোগিতায় গ্রুপপর্বে পাঁচ ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হার দেখেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। পরেরদিন প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-১ গোলে হেরে যায়, দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তৃতীয় দিনে বুরুন্ডির সাথে পেরে ওঠেনি বাংলাদেশ, হারে ২-০ গোলে। শেষ ম্যাচে ফিজির বিপক্ষে ৩-১ গোলের জয় তোলে ফাহিম হাসানের দল। বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়েও টাইব্রেকারে জিতেছে, হারায় সিশেলসকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশ, একদিনে দুবার টাইব্রেকারে জয়

আপডেট টাইম : ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬