ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ইফতারে বাঙ্গি খেলে যে উপকার পাবেন

পবিত্র রমজান মাসের রোজা এবার গরমকালে রাখতে হচ্ছে। তাপদাহের এ মৌসুমে সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রশান্তি দেবে এমন খাবার রাখা জরুরি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইফতারে ভাজা-পোড়া কমিয়ে বেশি বেশি ফল রাখাই হবে বুদ্ধিমানের কাজ। অতি পরিচিত ফল বাঙ্গি। এটি ফুটি নামেও যথেষ্ট পরিচিত। তবে ফলটি মিষ্টি কম হওয়ায় অনেকে খেতে আগ্রহ দেখান না। অথচ বাঙ্গি পুষ্টিগুণে ভরপুর একটি ফল।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, রমজানে সতেজতা আনতে বাঙ্গির জুড়ি নেই। শরীর ঠান্ডা রাখার পাশাপাশি পানিশূন্যতা দূর করে এই ফল। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে বাঙ্গি। তাই ইফতারের টেবিলে বাঙ্গি থাকতেই পারে।

বাঙ্গির স্বাস্থ্য উপকারিতা এখানে তুলে ধরা হলো:

* বাঙ্গিতে চর্বি বা কোলস্টেরল নেই। বাঙ্গি খেলে মুটিয়ে যাওয়ার ভয় নেই। বরং শরীরের ওজন কমাতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এর ভূমিকা অনেক। এতে চিনির পরিমাণ খুব কম। তাই ডায়াবেটিস রোগীদের জন্যও বাঙ্গি যথেষ্ট উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

* বাঙ্গিতে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন। এ দুটোর সংমিশ্রণ শরীরের কাটাছেঁড়া দ্রুত শুকাতে সাহায্য করে। ভিটামিন সি ত্বকে বয়সের ছাপ এবং ত্বক কুচকে যাওয়া প্রতিরোধ করে।

* গরম ও অতিরিক্ত রোদের জন্য হয় সানবার্ন, সামার বয়েল, হিট হাইপার পাইরেক্সিয়া। বাঙ্গি এই সমস্যাগুলো প্রতিরোধ করতে সাহায্য করে।

* অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা, হাড়ের ভঙ্গুরতা রোধ করে বাঙ্গি। এছাড়াও ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী। মানসিক অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এই ফলে।

* বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়া বাঙ্গির অক্সিকাইন নামক উপাদান কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয় এবং কিডনি সুস্থ রাখে।

* বাঙ্গি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে ক্যানসার প্রতিরোধে কাজ করে। এমনকি হার্ট এবং ফুসফুসের স্বাস্থ্যের জন্যও বাঙ্গি উপকারি। বাঙ্গিতে রয়েছে অ্যাডিনোসিন যা রক্ত পাতলা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। ধূমপানে ক্ষতিগ্রস্ত ফুসফুস চাঙা করতে সাহায্য করে বাঙ্গি। নিয়মিত ধূমপানের ফলে শরীর থেকে ভিটামিন এ কমে যায়, যা পূরণ করে দিতে পারে এই ফল।

যারা বাঙ্গি এমনিতে খেতে খুব একটা পছন্দ করেন না, তার পুষ্টিগুণ পেতে বাঙ্গির শরবত খেতে পারেন। বাঙ্গির শরবত বানানোর রেসিপি ইউটিউবে দেখে নিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ইফতারে বাঙ্গি খেলে যে উপকার পাবেন

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩