ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আর মাত্র ১৫ উইকেট নিলেই এই কীর্তি গড়বেন মাশরাফি

বাঙালী কণ্ঠ নিউজঃ  উপমহাদেশের কন্ডিশনে পেসারদের চেয়ে স্পিনারদের দাপট সাধারনত বেশি থাকে। তবুও ইমরান খান, কপিল দেবদের উত্তরসূরিরা উপমহাদেশের পেস বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। পাকিস্তান বিশ্ব ক্রিকেটে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের মত জগত কাঁপানো ফাস্ট বোলার উপহার দিয়েছে। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জাত চিনিয়েছেন জাভাগাল শ্রীনাথ, জহির খানরা।

সাবেক পেসার চামিন্দা ভাস ও সাম্প্রতিক সময়ে লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কান পেস বোলিংয়ের বড় তারকা ছিলেন। বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজাও এই তালিকায় পিছিয়ে নেই। বাংলাদেশ দলের অন্যতম সেরা এই পেসার আর মাত্র ১৫ উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারকে।

উপমহাদেশের পেসারদের মধ্যে শোয়েব নিয়েছেন ২৪৭ উইকেট। আর মাশরাফি ২৩২ উইকেট নিয়ে শোয়েবের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। উপমহাদেশের পেসারদের মধ্যে সেরা এগারোজন সর্বোচ্চ

উইকেট শিকারির তালিকায় মাশরাফির অবস্থান এখন একাদশ।

১৭৯টি ওয়ানডে ম্যাচ খেলে মাশরাফি ৩০.৫৪ গড়ে নিয়েছেন ২৩২ উইকেট। টাইগারদের এই ওয়ানডে কাপ্তানের ইকোনমি রেট ৪.৭৪। মাশরাফির উপর ২৪৭ উইকেট নিয়ে দশ নম্বরে আছেন শোয়েব। ১৬৩টি ওয়ানডে ম্যাচ খেলে ২৪.৯৭ গড় এবং ৪.৭৬ ইকোনমি রেট নিয়ে মাশরাফির উপর অবস্থান করছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। ভারতের বিশ্বকাপ জয়ী দলপতি ২২৫ ম্যাচে ২৫৩ উইকেট নিয়ে নয় নম্বরে আছেন।

পাকিস্তানের আরেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক আছেন আটে। ২৬৫ ম্যাচে ৩১.৮৩ গড়ে ২৬৯ উইকেটের মালিক এই ডানহাতি অলরাউন্ডার। ভারতের সাবেক পেসার জহির খান ২০০ ওয়ানডেতে ২৮২ নিয়ে তালিকার সাত নম্বরে। জহিরের আরেক সতীর্থ অজিত আগারকার আছেন ছয় নম্বরে। ১৮১ ম্যাচ খেলে ডানহাতি এই পেসার নিয়েছেন ২৮৮ উইকেট। তার বোলিং গড় ২৭.৮৫ এবং ইকোনমি রেট ৫.০৭। বর্তমান সময়ে অন্যতম সেরা ফাস্ট বোলার শ্রীলংকার লাসিথ মালিঙ্গার অবস্থান পাঁচ নম্বরে।

এখন পর্যন্ত ১৯৯টি ওয়ানডে ম্যাচ খেলে ডানহাতি এই লঙ্কানের শিকার ২৯৮ উইকেট। মালিঙ্গার বোলিং গড় ২৮.৩৯ এবং ইকোনমি রেট ৫.২৯। মালিঙ্গার চেয়ে ১৭ উইকেট বেশী নিয়ে চার নম্বরে আছেন জাভাগ্রাল শ্রীনাথ। ২২৯ ম্যাচ খেলে ৩১৫ উইকেট শিকার করেছেন তিনি।

আরেক লঙ্কান লিজেন্ডারি ফাস্ট বোলার চামিন্দা ভাসের অবস্থান তৃতীয় নম্বরে। ৩২২ ম্যাচে ৪.১৮ ইকোনমি রেটে ২৭.৫৩ গড়ে এই বাঁহাতি পেসারের শিকার ৪০০ ওয়ানডে উইকেট। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াকার ইউনুস।

২৬২ ম্যাচে ৪১৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি। যেখানে তার ইকোনমি ৪.৬৮ এবং বোলিং গড় ২৩.৮৪ এশিয়ার সেরা বোলারদের তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। পাকিস্তানের জার্সিতে ৩৫৬টি ওয়ানডে ম্যাচ খেলে বাঁহাতি এই পেসার নিয়েছেন মোট ৫০২ উইকেট। তার বোলিং গড় ২৩.৫২ এবং ইকোনমি ৩.৮৯।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

আর মাত্র ১৫ উইকেট নিলেই এই কীর্তি গড়বেন মাশরাফি

আপডেট টাইম : ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭