ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন আদা তাজা রাখার ৪ উপায়

সবজি শুকিয়ে যাওয়ার সমস্যা প্রায় অনেক বাড়িতেই দেখা যায়। এদিকে যেকোনো রান্নায় স্বাদ আনতে আদা দারুণ কার্যকর। তা ছাড়া এর মধ্যে ভেষজ গুণও প্রচুর রয়েছে।

আদা টাটকা রাখতে তাই এই টিপসগুলো জেনে নিন-

ফ্রিজে রাখুন : আদা দীর্ঘদিন সতেজ রাখতে খোসাসহ আস্ত আদা ফ্রিজে রেখে দিন। কোনো হাওয়া বন্ধ বয়ামে বা প্লাস্টিকের জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। এতে আদা অনেক দিন পর্যন্ত ঠিক থাকবে।

আদা বাটা : বেটে রাখলেই অনেক দিন ভালো থাকে আদা। এর খোসা ছাড়িয়ে প্রথমে বেটে নিন। অল্প পরিমাণ পানি বা তেল দিয়ে বাটতে পারেন। এরপর একটি পরিষ্কার, বায়ুরোধক বয়ামে আদার পেস্ট ভরে ফ্রিজে রাখুন।

পাতিলেবুর রস দিন : আদার খোসা প্রথমে ছাড়িয়ে বায়ুরোধক বয়ামে রাখুন। এবার ওপর থেকে ভিনেগার বা লেবুর রস ছড়িয়ে দিন। এবার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন আদা ফ্রেশ থাকবে।

ডিপ ফ্রিজে রাখুন : ডিপ ফ্রিজেও রাখা যায় আদা। প্রথমে এর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবারে একটা পার্চমেন্ট পেপার পেতে তাতে আদা ছড়িয়ে দিন। এই ট্রে ডিপ ফ্রিজে রাখুন। আদা জমে গেলে বন্ধ কৌটোয় ভরে ফ্রিজে রেখে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

দীর্ঘদিন আদা তাজা রাখার ৪ উপায়

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩