ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

চাষ করতে পারেন এই ৫ ভেষজ

ছোট্ট হলেও বারান্দায় এক টুকরো শখের বাগান থাকে অনেকেরই। শহুরে জীবনে একটুখানি সবুজের ছোঁয়া মন ভালো করে দেয় নিমেষেই। সেই বাগানে রাখতে পারেন এমনকিছু ভেষজ যা আপনার রান্নার কাজে প্রয়োজন হয়। তাতে গাছ লাগানো হলো আবার প্রয়োজনে কাজেও আসবে। এমন অনেক ভেষজ রয়েছে যেগুলো বারান্দায় চাষ করা সম্ভব। তবে তার মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটির কথা আজ উল্লেখ করবো। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি ভেষজ সম্পর্কে-

পুদিনা পাতা

যেকোনো ভেষজ বাগানে পুদিনা থাকা আবশ্যক। পুদিনার চা, মোজিতো, চাটনি নানাকিছু তৈরি করতে পারবেন এটি দিয়ে। পুদিনা উষ্ণ এবং রৌদ্রোজ্জ্বল জলবায়ুতে বৃদ্ধি পায় তবে আংশিক ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এটি বৃদ্ধির জন্য নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন হয়। পুদিনার গাছ রোপণ করার পর সঠিক যত্ন নিন। এটি আপনাকে বছরের পর বছর প্রচুর পাতা দিয়ে যাবে।

ধনিয়া পাতা

আমাদের রান্নার অন্যতম উপাদান হলো ধনিয়া পাতা। সুগন্ধযুক্ত এই পাতা চাটনি এবং অন্যান্য অনেক খাবার তৈরিতে ব্যবহার করা হয়। গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার শুরুতে ধনিয়ার বীজ বপন করুন এতে ফলন ভালো হবে। ধনিয়া ছায়াময় স্থানে ভালো হয় এবং নিয়মিত পাতা কেটে এর বৃদ্ধি বাড়াতে পারেন।

তুলসি

তুলসি পাতা দরকার হয় বিভিন্ন কাজে। বিশেষ করে এই পাতার রস সর্দি-কাশির সমস্যায় অনেক বেশি উপকারী। এছাড়াও তুলসির চা নিয়মিত খেলে উপকার হয়। উপকারী এই গাছ লাগাতে পারেন আপনার বারান্দায়। নিয়মিত পরিচর্যার মাধ্যমে তুলসি গাছের বৃদ্ধি নিশ্চিত করুন।

কারিপাতা

দক্ষিণ ভারতীয় রন্ধনপ্রণালীর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো কারি পাতা। অনেক খাবারে আলাদা সুগন্ধ যোগ করে এই পাতা। এটি উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে জন্মায়। কারিপাতার গাছ একটি প্রশস্ত পাত্রে রোপণ করুন, কারণ এটি সময়ের সঙ্গে সঙ্গে ছোট গাছে পরিণত হবে।

ওরিগানো

ইতালীয় এবং ভূমধ্যসাগরীয় রান্নায় একটি প্রিয় উপাদান হলো এই ওরিগানো। আপনার ছোট্ট বাগানে রাখতে পারেন এই গাছ। এটি রৌদ্রোজ্জ্বল স্থানে রাখলে ভালো ফল পাবেন। ওরিগানো পাস্তা সস, পিজা টপিংস এবং মেরিনেটের জন্য উপযুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

চাষ করতে পারেন এই ৫ ভেষজ

আপডেট টাইম : ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩