ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর-কল্যাণের চাঁদা ৬ শতাংশই থাকছে

বাঙালী কণ্ঠ নিউজঃ এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ফান্ডের চাঁদার হার ৬ শতাংশ থাকছে। অবসর ও কল্যাণ সুবিধা দিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন থেকে অতিরিক্ত অর্থ কাটার সিদ্ধান্ত থেকে ফিরে এলো শিক্ষা মন্ত্রণালয়। এত দিন শিক্ষকরা এই দুই ফান্ডে ৬ শতাংশ চাঁদা দিলেও মূল বেতনের ১০ শতাংশ করে চাঁদা কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর বাবদ ৪ শতাংশ ও কল্যাণ সুবিধার জন্য ২ শতাংশ হারে চাঁদা কাটা হয়। গত জুন মাসে অবসরের জন্য মাসিক বেতনের ৬ শতাংশ এবং কল্যাণ সুবিধার জন্য ৪ শতাংশ হারে কেটে রাখা হবে বলে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। জুন মাস থেকে নতুন নির্ধারিত হারে এই চাঁদার টাকা কাটা হবে বলেও জানানো হয়। এনিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেয় বেসরকারি পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর মধ্যে। কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছিলেন শিক্ষক নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

এমপিওভুক্ত শিক্ষকদের অবসর-কল্যাণের চাঁদা ৬ শতাংশই থাকছে

আপডেট টাইম : ০২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭