ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

পিটার হাস কোথায়

রাজনৈতিক ডামাডোলের মধ্যে ঢাকা ছেড়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি। তবে কোথায় গেছেন তা নিয়ে উঠে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে তিনি ওয়াশিংটন গেছেন।

পরে শোনা যায় শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গেছেন মার্কিন রাষ্ট্রদূত।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে কোথায় গেছেন, সেটা প্রকাশ করা হবে না। ’ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতরা কোনো স্টেশন ত্যাগ করলে জানিয়ে যান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

জানা যায়, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। তবে কী কারণে তিনি ঢাকা ত্যাগ করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি বাংলাদেশের নির্বাচন ঘিরে বেশ তৎপর দেখা গিয়েছিল পিটার হাসকে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বৃহৎ তিন রাজনৈতিক দলকে সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি দেয় পিটার হাস। বৃহৎ তিন রাজনৈতিক দল হলো- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। যদিও সংলাপের কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

পিটার হাস কোথায়

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩