ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

শীতে হয়ে যাক সুস্বাদু হাঁসের ঝাল মাংস

শীতের দিনে সবচেয়ে মজার এবং মুখোরোচক একটি খাবার হলো হাঁসের মাংস। এ সময় নতুন চালের গুঁড়া দিয়ে রুটি করে অথবা গরম ভাতের সঙ্গে হাঁসের মাংস যেন অমৃত এক খাবারে নাম। হাঁসের মাংস রান্না সহজ মনে হলেও সবাই সুস্বাদু করে রাঁধতে পারেন না। সঠিক পরিমাণে মসলা আর রান্নার কৌশল জানা থাকলে খাবারটি হবে সুস্বাদু। তাহলে রেসিপিটি জেনে নিন।

যা যা লাগবে-

হাঁস ১টি, পেঁয়াজ কুচি ২ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ২ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরা, কাঁচা মরিচ ৬টি, তেল আধা কাপ, জিরার গুঁড়া ১ চা চামচ, লবণ ২ চা চামচ, জায়ফল গুঁড়া এক চিমটি।

যেভাবে বানাবেন-

প্রথমে পেঁয়াজ তেলে বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পানি শুকিয়ে এলে অল্প পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর সেই মসলায় মাংস ও লবণ দিয়ে দিন। এবার মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে নিন। তেল ওপরে উঠে এলে মাংসে গরম পানি দিন। মাংস সেদ্ধ হলে ঝোল সামান্য শুকিয়ে এলে কাঁচা মরিচ ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে দিন। সবশেষে পোলাও বা পরোটা দিয়ে পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

শীতে হয়ে যাক সুস্বাদু হাঁসের ঝাল মাংস

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩