ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

রোজপুরে চাক জালের হাট

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্ষার মৌসুমে জোয়ারের পানিতে ভেসে আসে প্রচুর মাছ। আর এই মাছ ধরার প্রধান মাধ্যম হচ্ছে জাল। সেই জালের হাটই জমে উঠেছে পিরোজপুরের রোজপুরে।

বর্ষা মৌসুমে এলেই এ অঞ্চলে মাছ ধরার জন্য জালের চাহিদা বেড়ে যায়। কিশোর, যুবক, বৃদ্ধসহ ও জেলেরা মেতে ওঠে মাছ ধরায়। আর মাছ ধরার জন্য সবাই ব্যবহার করেন বিভিন্ন মাছ ধরার ফাঁদসহ বেশ কয়েক রকমের জাল। এসব জালের মধ্যে রয়েছে বড় জাল, চাক জাল, ধর্মজাল, খড়া, ঢেলাজাল ও ঝাঁকিজালসহ আরও কত কী!

তবে, পিরোজপুরের বিভিন্ন উপজেলায় এবার বর্ষায় চাক জালে বিক্রির হিড়িক পড়েছে। চিকন সুতা ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি। চাকার মতো ঘোরানো যায়, তাই এর নাম চাক জাল।

বর্ষা মৌসুমে উপকূলীয় এলাকার বিভিন্ন হাটবাজারে এ জালের বেচাকেনা হয়। জেলার কাউখালী উপজেলার দক্ষিন বাজারে প্রতি সোম ও শুক্রবার বসছে জালের হাট।

জাল কিনতে আসা বাশুরী গ্রামের সবুজ জানান, চাক জাল দিয়ে শুধু চিংড়ি মাছ ধরা হয়। বর্ষা মৌসুমে ধান ক্ষেতে ও ছোট নালায় প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়। চিংড়ি মাছ ধরার জন্য চাক জালের ব্যাপক চাহিদা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

রোজপুরে চাক জালের হাট

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭