ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভোটের মাঠে নাশকতা রুখে দিতে প্রস্তুত পুলিশবাহিনী: আইজিপি

ভোটের মাঠে নাশকতাকারীদের রুখে দিতে প্রস্তুত পুলিশসহ সমন্বিত আইনশৃংখলারক্ষা বাহিনী, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আম মামুন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সব ধরণের বিশৃংখলা রোধ করা হবে বলেও জানান আইজিপি।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃংখলা রক্ষায় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভোটাররা নির্বিঘেœ যাতে কেন্দ্রে যেতে পারেন- সেজন্য প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সব বাহিনীর সমন্বয়ে থাকবে ব্যাপক নিরাপত্তা। শুক্রবার রাত থেকেই কেন্দ্র ও কেন্দ্রের বাইরে মোতায়েন করা হবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

নির্বাচন সামনে রেখে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অস্থায়ী মনিটরিং সেল পরিদর্শনে আসেন পুলিশ মহাপরিদর্শক। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। নির্বাচনে নাশকতা রুখতে সব ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ প্রধান।

সব বাহিনীর মধ্যে দারুন সমন্বয় হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ বাহিনী ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রতিটি সদস্যকে আমরা ব্রিফ করেছি তাদের দায়িত্ব সম্পর্কে। আমরা সবার সহযোগিতায় প্রস্তুতি পর্ব সম্পন্ন করেছি।

আইজিপি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা করলে এর ফল ভালো হবে না। আমরা তাৎক্ষণিক নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, রাজধানীর মিরপুরে বিজিবির অস্থায়ী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মহাপরিচালক বলেন, নির্বাচনের মাঠে আছেন বিজিবির গোয়েন্দা সদস্যরাও। পরিস্থিতি যাই হোক না কেন নিরাপত্তার জন্য সবধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক।

অন্যদিকে, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ৩ জানুয়ারি থেকে মাঠে আছে সশস্ত্র বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভোটের মাঠে নাশকতা রুখে দিতে প্রস্তুত পুলিশবাহিনী: আইজিপি

আপডেট টাইম : ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪