ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে চিকুনগুনিয়া: সাঈদ খোকন

বাঙালী কণ্ঠ নিউজঃ  আগামী ১০ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র সাঈদ খোকন। আজ শনিবার নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে তিনি এ ঘোষণা দেন।

তার মা চিকুনগুনিয়ায় আক্রান্ত জানিয়ে মেয়র বলেন, আমি অন্য মায়েদের কষ্ট বুঝি। আমার মায়ের বিষণ্ণ মুখ দেখে কাজে আসি। আমার উপর আস্থা রাখুন। আগামী ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া মুক্ত করব ডিএসসিসি এলাকা।

একই সঙ্গে তিনি বলেন, নিয়ন্ত্রণে আসার পরও পার্শ্ববর্তী এলাকা থেকে আসতে পারে চিকুনগুনিয়া। তাই প্রত্যেক নাগরিককে তাদের নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে।

সাঈদ খোকন জানান, ডিএসসিসির হট লাইন চালু করার পর থেকে গতকাল রাত ১০টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি ফোন এসেছে নাগরিকদের কাছ থেকে। শুধু ডিএসসিসি এলাকা থেকে এতো ফোন আসেনি। বিভিন্ন তথ্য জানার জন্য দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও এই ফোন কল এসেছে। এছাড়া ২২ হাজার ১১২ জন নাগরিক কল করেছেন পরামর্শ ও ওষুধের জন্য। এর মধ্যে ডিএসসিসি এলাকার এক হাজার ৪৩০ জন নাগরিক ফোন করেছেন, তথ্য, চিকিৎসা সেবা ও ওষুধের জন্য।

মেয়র জানান, ৩৩৬ জনকে সরাসরি চিকিৎসা নেওয়ার জন্য ফোন দিয়েছেন। এর মধ্যে ১৬৬ জন রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ডিএসসিসি এলাকার ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেওয়া হয়েছে।

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন হওয়ার বিকল্প নেই উল্লেখ করে তিনি সবার কাছে সহযোগিতা চেয়েছেন বাসা বাড়ি পরিষ্কার রাখার জন্য।

বক্তব্য শেষে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নাগর ভবন থেকে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনতামূলক র‌্যালি বের হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে চিকুনগুনিয়া: সাঈদ খোকন

আপডেট টাইম : ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭