ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

২৩ জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে

ঘন কুয়াশার আস্তরণে ঢেকে আছে সারা দেশ। সূর্যের দেখা মিলছে না রাজধানীসহ কোথাও। টানা তিন দিন ঢাকার আকাশ ছেয়ে আছে কুয়াশায়। কমে এসেছে দৃষ্টিসীমা।

উত্তরে শিরশিরে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে সারা দেশ কাঁপছে কনকনে শীতে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ক্ষতি হচ্ছে রবিশস্যের। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের।

ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তরা ভিড় করছে হাসপাতালে।সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের পাশাপাশি কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে অনেকে। এ সময়টায় যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা এবং শরীর সব সময় গরম রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পাশাপাশি সব সময় গরম খাবার খাওয়া, গরম পানি পান করার কথা বলছেন তাঁরা।

এদিকে দীর্ঘ সূর্যালোকের স্বল্পতায় ভূপৃষ্ঠ তাপহীনতায় প্রতিদিন হ্রাস পাচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। বাতাসে আর্দ্রতা বেড়ে যাচ্ছে। গতকাল দেশের ২৩টি জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। আবহাওয়া বিশ্লেষকেরা বলছেন, আজও বাড়তে পারে হাড় কাঁপানো শীতের তীব্রতা।

কুয়াশায় বিমানের ওঠানামা ও নদীতে ফেরি চলাচল ঘণ্টার পর ঘণ্টা বিঘ্নিত হচ্ছে। নৌ ও সড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। গতকাল রবিবার ঘন কুয়াশায় ঢাকাগামী ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। আট ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল।

শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী বুধবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হতে পারে সারা দেশে। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন তাপমাত্রা হ্রাস পেয়ে আরেক দফা শৈত্যপ্রবাহের প্রবল আশঙ্কা রয়েছে। কুয়াশাও আবার বিস্তার লাভ করবে।

গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আরও তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের প্রায় সবখানে তাপমাত্রা কমলেও রাজধানীতে শনিবারের চেয়ে গতকাল তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে শীতের অনুভূতি কমেনি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, তিন কারণে ঠান্ডার অনুভূতি বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে এসেছে। শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পার্থক্য মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াসের কিছু বেশি।

দ্বিতীয় কারণ উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের প্রবাহ বেড়েছে এবং ভূপৃষ্ঠ থেকে ওপরে ঘন কুয়াশার আস্তর তৈরি হওয়ায় সূর্যের কিরণ আসছে না; ফলে দিনের তাপমাত্রা বাড়ছে না। তিনি বলেন, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, এমন শীতার্ত আবহাওয়া আরও চার-পাঁচ দিন থাকবে। আগামী বৃহস্পতি-শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় এখন শৈত্যপ্রবাহ না থাকলেও বৃষ্টির পর শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণ করে জানান, ৯টি দেশের ১০টি আবহাওয়া পূর্বাভাস মডেলেই বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপরে। শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে ১৭ থেকে ১৯ জানুয়ারি দেশব্যাপী মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, আজ সোমবার আবহাওয়ার তেমন পরিবর্তন নেই। আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

২৩ জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪