ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সরকার ও বিএনপিতে বড় রদবদলের আভাস ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা সেই তাহসিন মোদির আমন্ত্রণ রিভিউ করছে ঢাকা বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কৃষকের ‘কপাল পুড়িয়ে’ ভেকু দিয়ে খাল খনন খাদ্য নিরাপত্তা-কৃষকের স্বার্থে এগ্রিভোল্টাইক কার্যক্রমকে এগিয়ে নিতে হবে

সবজি চাষের টাকায় কলেজছাত্র শামীমের স্বপ্নের গোলাপ বাগান

কলেজের ক্লাস শেষ হলেই ছুটতেন মাঠে। অন্যের জমি বর্গা নিয়ে করতেন সবজি চাষ। আর সেই সবজি বিক্রির টাকাই হয়ে ওঠে স্বপ্নপূরণের পুঁজি। এরপর পরিশ্রম, মেধা আর অদম্য ইচ্ছাশক্তিতে দৃষ্টিনন্দন এক গোলাপ বাগান গড়ে তুলেছেন কলেজছাত্র মো. শামীম মিয়া। তার এই ব্যতিক্রমী উদ্যোগ মুগ্ধ করছে ময়মনসিংহের জনমানুষকে।

ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক পরিবারের ছেলে শামীম মিয়া মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালে বাড়ির পাশের ১০০ শতক জমি ১০ বছরের জন্য ইজারা নিয়ে এর ৫০ শতকে গড়ে তোলেন ডাচ ও দেশীয় গোলাপের বাগান। হোয়াইট অ্যাভাল্যান্স, টপ সিক্রেট, সোলারিয়া, জুমেলিয়াসহ নানা জাতের প্রায় পাঁচ হাজার গোলাপ গাছে এই রঙিন বাগান। যশোর ও ভারত থেকে আনা চারায় ফুটেছে লাল, সাদা, হলুদ, কমলা আর গোলাপি রঙের বাহারি ফুল।

শামীমের বাগানটি এখন স্থানীয়দের অন্যতম আকর্ষণ। মুক্তাগাছাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই মানুষ ছুটে আসছেন গোলাপের সৌন্দর্য দেখতে।

শামীমের এই বাগান দেখে অনেক তরুণ উদ্যোক্তা কৃষি অফিসে যোগাযোগ করছেন পরামর্শ নিতে। শামীমসহ নতুন উদ্যেক্তাদের সব রকমের সহযোগিতা দেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা।

সবজি চাষের লাভের টাকায় গড়ে তোলা বাগানে ফুটেছে হাজারো গোলাপ। আর সেই গোলাপেই  এক তরুণের স্বপ্ন। সংশ্লিষ্টদের আশা, শামীমের এই সফলতা আরও অনেক তরুণকে কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে। আর ময়মনসিংহেও তৈরি হবে বাণিজ্যিক ফুলচাষের নতুন সম্ভাবনা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

খাবার থেকে শরীরে বাড়ছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে যা বলছে বিজ্ঞান

সবজি চাষের টাকায় কলেজছাত্র শামীমের স্বপ্নের গোলাপ বাগান

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬