ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

গরুর গাড়ির দৌড়, দর্শকের ঢল

গ্রামের মাঠে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ প্রতিযোগিতা চলে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সকাল থেকে কনকনে শীত উপেক্ষ করে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখার জন্য ভিড় জমায়। মোল্যাডাঙ্গা গ্রামে যেন উৎসব বসে। আমন মৌসুমের ধান কাটার পর ফাঁকা মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আশপাশের কয়েক গ্রামের নারী, পুরুষ ও শিশুরাও উৎসাহ নিয়ে মাঠে উপস্থিত হয়। দূর-দূরান্ত থেকেও লোকজন আসে। এ উপলক্ষে বিভিন্ন খাবারের দোকান ও শিশুদের জন্য নাগরদোলার স্টল বসে।

শরিফুল ইসলাম নামে এক দর্শক জানান, তিনি ছোট ছেলেকে নিয়ে প্রতিযোগিতা দেখতে এসেছেন। এর আগেও বিভিন্ন মাঠে এ প্রতিযোগিতা দেখেছেন। কিন্তু সন্তানকে দেখানোর জন্য এই মাঠে এসেছেন। এই খেলা এখন হারিয়ে যাচ্ছে।

আয়োজক কমিটির সভাপতি আশরাফ আলী জানান, এখন অধিকাংশ জমি ত্রি-ফসলিতে পরিণত হওয়ায় মাঠ ফাঁকা পাওয়া যায় না। সেই কারণে এ প্রতিযোগিতা এখন তেমন একটা দেখা যায় না। গ্রামের মানুষের বিনোদন দিতে এই আয়োজন করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও আয়োজন করা হবে।

এবারের প্রতিযোগিতায় ২৪টি গাড়ি অংশ নেয়। এর মধ্যে যশোরের বাঘারপাড়া থেকে আগত ওয়ালিদ হোসেন ১ম স্থান অর্জন করেন। যশোরের চৌগাছা থেকে আগত সজিব হোসেন ২য় ও সৈয়দপুর এলাকার সাগর হোসেন ৩য় স্থান অর্জন করেন। বিকেলে পুরস্কার বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ অন্যরা।

১ম স্থান অর্জনকারীকে একটি বড় ছাগল, ২য় স্থান অর্জনকারীকে ছোট ছাগল ও ৩য় স্থান অর্জনকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

গরুর গাড়ির দৌড়, দর্শকের ঢল

আপডেট টাইম : ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪