ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শীত আরও বাড়বে, রাজধানীতে শৈত্যপ্রবাহের আভাস

সারা দেশে শীত আরও বাড়বে আর রাজধানীতে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই শীত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, আজ রাতে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রা আরও কমবে। রাতেই ঢাকাতে ১ থেকে ২ ডিগ্রির বেশি তাপমাত্রা কমবে।

এই শীত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ জানুয়ারি থেকে মেঘলা আকাশ বিরাজ করলে শীত কিছুটা কমবে। সাধারণত মেঘলা পরিস্থিতি বিরাজ করলে তাপমাত্রা কিছুটা বাড়ে। তবে জানুয়ারি মাসজুড়েই শীতের অবস্থা এ রকম থাকবে।

তিনি বলেন, আজকে রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এলাকা আরও বৃদ্ধি পাবে। এখন পর্যন্ত ৬ জেলা ও দুইটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মাদারীপুর ও কিশোরগঞ্জ জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

এ আবহাওয়াবিদ বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এতো কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সাধারণত দিনের অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা কমে গেলে রাতের তাপমাত্রাও কমে যায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমায় বেশি শীত অনুভূত হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

শীত আরও বাড়বে, রাজধানীতে শৈত্যপ্রবাহের আভাস

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪