ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

এখন অপেক্ষার প্রহর

বাঙালী কণ্ঠ নিউজঃ  ক্যারিয়ার শুরু হয়েছিল সিনেমা দিয়ে। পরে মডেলিংয়ে ছড়িয়েছেন দ্যুতি। বলছি চিত্রনায়িকা-মডেল তানহা তাসনিয়া ইসলামের কথা। মিডিয়ায় তানহা নামেই তার পরিচিতি। রফিক শিকদারের ভোলা তো যায় না তারে সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা তানহা তাসনিয়ার এই সিনেমাটি মুক্তি পায় ২০১৬ সালের মার্চে। একই বছর মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা ধূমকেতু। শফিক হাসানের পরিচালনায় এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব ও পরীমণি। তৃতীয় সিনেমা দিয়ে তার জীবনে শুরু হয় নতুন ইনিংস। জাকির হোসেন রাজুর ভালো থেকো সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অন্যরকম আলোচনায় আসেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। এ সম্পর্কে তানহা তাসনিয়া বলেন, ‘ভালো থেকো সিনেমার কাজ শেষ। এখন সেন্সরে যাওয়ার প্রস্তুতি চলছে। আশা করা যায় দুই মাস পর এটি মুক্তি পাবে।’ তিনি আরও বলেন, ‘আমার অভিনীত তৃতীয় সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। আর গল্পটিও দারুণ। এখন অপেক্ষার প্রহর গুনছি সিনেমাটি মুক্তির।’ সম্প্রতি ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় জানবাজ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পিকে। সিনেমায় কাজের পাশাপাশি আরএফএলের একটি বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তানহা তাসনিয়া। এটি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্র হচ্ছে-প্রাণ স্টিক বিস্কুট, এলিট স্পট ক্রিম ও শাপলা থ্রিপিস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

এখন অপেক্ষার প্রহর

আপডেট টাইম : ০৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭