ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

আজ প্রেমিকার রাগ ভাঙাতে টেডি বিয়ার উপহার দিন

ভালোবাসার সপ্তাহের আজ চতুর্থ দিন। তবে আজকের দিনটা বাকি দিনগুলোর থেকে একটু অন্যরকম। এদিনটা আরেকটু বেশি মিষ্টি । কেননা আজ টেডি ডে। প্রেমিকার রাগ ভাঙাতে দিতে হয় এই উপহার। টেডি বিয়ার ভালোবাসায় উষ্ণতা আনে। নরম তুলতুলে টেডি বিয়ার প্রেমিকার মন থেকে রাগ মুছে দিতে পারে।

এই দিনটিতে সারা পৃথিবীতে অসংখ্য মানুষ নিজের সঙ্গীর জন্য টেডি বিয়ার কিনে আনেন । এখন আমাদের দেশেও-বিশেষ করে শহুরে সংস্কৃতিতে এ দিনটিতে টেডি দেওয়ার চল বেড়েছে ৷

টেডি বিয়ার হচ্ছে এক ধরনের নরম খেলনা। আর টেডি বিয়ার নামটা এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের ডাকনাম টেডি থেকে ৷ বিশ শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রে মরিস মিচটম এবং জার্মানিতে রিচার্ড স্টিফ পৃথক পৃথকভাবে একই সময়ে এটি উদ্ভাবন করেন । মার্কিন প্রেসিডেন্ট থিওডোর ‘টেডি’ রুজভেল্টের নামানুসারে নাম-রাখা এই টেডি বিয়ার ক্রমেই শিশুদের খেলনার প্রতীক হয়ে ওঠে এবং ছোটদের গল্প, গান আর ছবিতেও ধীরে ধীরে স্থান করে নেয় ।

বাজারে বিভিন্ন রঙের টেডি বিয়ার পাওয়া যায়। পছন্দভেদে এগুলোর কদর করে মানুষ। বিশেষ করে প্রেমিকাকে দেওয়া হয় টেডি বিয়ার। টেডি দেওয়ার মাধ্যমে প্রিয় মানুষের কাছে নিজের বিশেষ অনুভূতি আদান প্রদান করা হয় । একে অপরের প্রতি ভালোবাসা জানানোর এক অনন্য অনুভূতি ৷

টেডি বিয়ার তুলতুলে নরম। দেখতেও সুন্দর আর আদুরে। এজন্য মেয়েরা টেডি বিয়ার অনেক পছন্দ করে। বেশিরভাগ মেয়ে নরম খেলনা পছন্দ করে । ছেলেরা তাদের প্রেমিকাদের টেডি বিয়ার দিয়ে মুগ্ধ করে ৷ তাই ১০ ফেব্রুয়ারি টেডি ডেকে ভ্যালেন্টাইনস সপ্তাহেও অন্তর্ভুক্ত করা হয় ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

আজ প্রেমিকার রাগ ভাঙাতে টেডি বিয়ার উপহার দিন

আপডেট টাইম : ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪