ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক বাঁধনের ওপর হামলা নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার বাঁধনের ওপর হামলা, ইতালির আইনে শাস্তি কী শেখ হাসিনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে জুলাই যোদ্ধারা: হুইপ দুলু ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ খুন ও ডাকাতির মামলা ২৩ বছর আগের সাজায় অশীতিপর বৃদ্ধ কারাগারে

ইউএনও হয়রানির বিচার অবশ্যই হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ  বরিশালে ইউএনও হয়রানির বিচার অবশ্যই হবে। আমরা এর শেষ দেখে নেব। কারণ, আমার মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এই মুহূর্তে দলমত বলে কিছু নেই।’

আজ রোববার দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘অন্যায় হয়েছে, এর বিচার হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। মামলার পেছনে অন্য কোনো শক্তি মদদ দিয়েছে কি না, তা-ও খোঁজ নেওয়া হচ্ছে।’ এর প্রমাণ মিললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান সরকারের এই মন্ত্রী।

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে পঞ্চম শ্রেণির এক শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করেছিলেন বরিশালের আগৈলঝাড়ার তৎকালীন ইউএনও তারিক সালমন। আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ‘বিকৃত’ ছবি ব্যবহারের অভিযোগে গত ৭ জুন তাঁর বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা করেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ সাজু।

ওই মামলায় আদালতে হাজির হয়ে ইউএনও সালমন জামিন চাইলে আবেদন নাকচ করে তাকে হাজতে পাঠানো হয়। এর দুই ঘণ্টা পর জামিন পান ইউএনও। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে মামলার বাদী জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। পরে তিনি আদালত থেকে মামলাটি তুলে নেন।এ বিষয়েই মোহনপুরে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

এতে সভাপতিত্ব করেন মোহনপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আবদুল ওয়াদুদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আখতার জাহান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

ইউএনও হয়রানির বিচার অবশ্যই হবে

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭