ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ

বাংলাদেশের বাইরে আরেক ‘বাংলাদেশ’

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের বাইরে আরেকটি ‘বাংলাদেশ’ আছে। আর সেই বাংলাদেশের লোকজনও ‘বাংলাদেশি’ হিসেবে পরিচিত। অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি সত্যি। দ্বিতীয় এই বাংলাদেশের অবস্থান আর্মেনিয়াতে। দেশটির রাজধানী ইয়েরেভানের একটি শহরতলী এটি। জায়গাটির নাম কেন বাংলাদেশ হলো তা নিয়ে নানারকম মত আছে। ইয়েরেভানের মধ্যে অন্যতম জনবহুল এবং জনপ্রিয় এলাকা এই বাংলাদেশ। এরা ‘বাংলাদেশি’ নামে পরিচিত হলেও আসলে এরা আর্মেনীয়। মজার ব্যাপার হচ্ছে, এখানকার মানুষ জানে যে বাংলাদেশ নামে একটি দেশ আছে এবং তারাও ‘বাংলাদেশি’। তবুও নিজেদের ‘বাংলাদেশি’ হিসেবে পরিচয় দিতে তারা গর্ববোধ করে। এদের নিজস্ব আইন, সংস্কৃতি এবং ঐতিহ্য আছে। এখানে আছে বড় বড় দোকানপাট, কারখানা, অফিস এবং পার্ক। এখানকার মানুষ খুব অতিথিপরায়ন, দয়ালু, কর্মঠ এবং সত্।

এই ছোট্ট বাংলাদেশের জনসংখ্যা প্রায় দেড় লাখ। এদের ৯৯ শতাংশই আর্মেনীয়। এখানে যারা বাস করে তারা এই এলাকা ছাড়তে চায় না। কারণ এলাকাটি বসবাসের জন্য অনেক সুন্দর। অফিসিয়াল নাম ‘মালাতিয়া সেবাস্তিয়া’ হলেও স্থানীয়দের কাছে ‘বাংলাদেশ’ হিসেবেই এটি পরিচিত। বাসযাত্রী, দোকানদার, পুলিশসহ যাকেই বলুন না কেন সবাই চেনেন বাংলাদেশ নামেই। কোন বাংলাদেশি সেখানে গিয়ে ‘উই আর ফ্রম বাংলাদেশ’ বললে প্রথমে সবাই আর্মেনিয়ার বাংলাদেশের কথাই মনে করবেন!

যাই হোক, গুগলে প্রাপ্ত একটি আর্টিকেল থেকে জানা গেলো এই এলাকার নাম ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ‘বাংলাদেশ’ হিসেবে পরিচিতি পায়। ইয়েরেভানের অন্যান্য এলাকা থেকে তুলনামূলক নিচু স্থানে অবস্থিত, তুলনামূলক অনুন্নত, বাংলাদেশের মতো কিছুটা সবুজ অরণ্য ইত্যাদি মিলিয়ে এটির নাম বাংলাদেশ। একটি লেখায় বলা হয়েছে, আর্মেনিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তান স্বীকৃতি দিতে কার্পণ্য করার প্রতিবাদে এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান থেকেও এমন নামকরণ করা হতে পারে

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গাজার যুদ্ধ পরবর্তী পরিকল্পনা মাঠপর্যায়ে চ্যালেঞ্জের মুখে

বাংলাদেশের বাইরে আরেক ‘বাংলাদেশ’

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০১৭