ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

দুই মাস পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর

বাঙালী কণ্ঠ নিউজঃ  নিখোঁজের দুই মাস পর খোঁজ মিলেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিকুল ইসলাম মিলনের। সোমবার ভোর ছয়টার দিকে পরিবারের কাছে ফিরে আসেন তিনি।

সাদিকুলের পরিবার মোবাইল ফোনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ মে রাতে মোহাম্মদপুরের আদাবর থানার ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মিলনকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে মিলনের পরিবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মিলনের সন্ধান দাবিতে গত ১২ জুলাই তার সহপাঠীরা মানববন্ধন করেন। মানববন্ধনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। এর মধ্যে মিলনের অবস্থান নিশ্চিত না করলে ক্লাস-পরীক্ষা বর্জনসহ কঠোর আন্দোলনের ঘোষণার দিয়েছিলেন তারা। দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

গত ১৭ জুলাই মিলনের সন্ধান দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিলনের সন্ধান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠায়।

এ বিষয়ে জবি প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, ‘মিলনকে উদ্ধারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত ছিল। আজ ভোরে মিলন তার পরিবারের কাছে একাই এসে পৌঁছেছে। তার পরিবারের সদস্যরাই মুঠোফোনের মাধ্যমে আমাদের জানিয়েছেন। কে বা কারা তাকে ধরে নিয়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দুই মাস পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর

আপডেট টাইম : ১২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭