ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

সাবেক বিচারপতি জয়নুলের আগাম জামিন আপিলে বহাল

বাঙালী কণ্ঠ নিউজঃ  জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন শুনে সোমবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আপিল বিভাগের সাবেক এই বিচারপতির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, অন্যদিকে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে ব্যারিস্টার মইনুল জানান, হাই কোর্টের জামিনের আদেশের সঙ্গে দেওয়া রুল দ্রুত নিষ্পত্তির তাগাদা দিয়ে সে পর্যন্ত জয়নুল আবেদীন জামিনে থাকবেন বলে আদেশ দিয়েছে আপিল বেঞ্চ।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে নোটিস দেয় দুদক।

ওই নোটিস চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাই কোর্টে রিট আবেদন করলেও বিষয়টি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়।পরে ২৫ অক্টোবর দুদক আবার সম্পদের হিসাব দাখিল করতে নোটিস দিলেও বিষয়টি থেমে ছিল।

সাত বছর পর গত জানুয়ারিতে আবার তাকে নোটিস দিয়ে আগের সম্পদের হিসাব স্পষ্ট করতে দুদকে হাজির হতে বলা হয়। পাশাপাশি তার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত ২ মার্চ সুপ্রিম কোর্টকে চিঠি দেয়।

এর জবাবে তদন্ত না করতে গত ২৮ এপ্রিল দুদককে পাল্টা চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে।

এই প্রেক্ষাপটে মামলা না হলেও দুদক তাকে গ্রেপ্তার করতে পারে মর্মে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে গ্রেপ্তারের আশঙ্কায় ১০ জুলাই হাই কোর্ট থেকে আগাম জামিন নেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি।

জামিনের আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার দুদক আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে ২৩ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক বিচারপতি জয়নুলের আগাম জামিন আপিলে বহাল

আপডেট টাইম : ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭