ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

পুরুষের টাক হওয়া রোধে করণীয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে—এমন কথা অনেকের মুখেই শোনা যায়। চুল পড়া সমস্যায় নারী পুরুষ উভয় ভুক্তভোগী। তবে নারীদের চেয়ে পুরুষদের চল পড়া সমস্যা মারাত্মক আকার ধারণ করে। চুল পড়তে পড়তে একসময় ছেলেদের মাথায় টাক দেখা যায়।

বয়স বৃদ্ধির সাথে সাথে চুলের ফলিকল নতুন চুল গজানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এটি স্বাভাবিক। কিন্তু বিশ বছর বয়সে চুল পড়ে যাওয়াটা অস্বাভাবিক। তাই ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। কম খরচে সহজ এই উপায়গুলো টাক হওয়া রোধ করবেঃ

নারকেলের দুধ

নারকেল দুধে প্রচুর পরিমাণ ভিটামিন এবং পুষ্টি উপাদান রয়েছে যা নতুন চুল গজাতে সাহায্য করে। নারকেলের দুধ সরাসরি মাথার তালুসহ সম্পূর্ণ চুলে ব্যবহার করুন। এটি চুলে এক ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে তিনবার ব্যবহার করুন।

ভিনেগার

ভিনেগারে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এনজাইম রয়েছে যা খুশকি দূর করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চার চা চামচ ভিনেগার শ্যাম্পুর সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট রেখে দিন। এটি দিয়ে চুল শ্যাম্পু করুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

বিট

ক্যালসিয়াম, পটাসিয়াম, ভিটামিন বি, ভিটামিন সি এবং প্রোটিন সমৃদ্ধ একটি সবজি হলো বিট। একটি বিটের রস, তিন টেবিল চামচ মেহেদি এবং পানি একসাথে মিশিয়ে নিন। এই পেস্টটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।

আমলকী

ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটি চুল অকাল ঝরে পড়া রোধ করে। এক চা চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ আমলকীর পেস্ট একসাথে মিশিয়ে নিন। এই পেস্টটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই তিনবার এই প্যাকটি ব্যবহার করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুরুষের টাক হওয়া রোধে করণীয়

আপডেট টাইম : ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭