ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার তুরস্কের দিকে চোখ রাঙাচ্ছে ইসরায়েল, যুদ্ধ কি সত্যিই আসছে

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কার করলো পিএসসি

প্রশ্নফাঁসে অভিযুক্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরাখাস্তকৃতরা হলেন- পিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইটার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

বহিষ্কার আদেশের কপিতে বলা হয়, ঐ পাঁচজনকে চাকরি আইন অনুসারে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা বিধি অনুসারে খোরপোষ ভাতা পাবেন।

প্রশ্নফাঁসের অভিযোগের এক মামলায় ঐ পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন। সোমবার তাদের আটকের পর পল্টন থানার এক মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে কারাগারে থাকায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯(২) অনুসারে ৯ জুলাই থেকে তাদের সামিয়ক বরখাস্ত করা হয়েছে।

গত রোববার দেশের এক বেসরকারি টেলিভিশন চ্যানেল পিএসসির ৩০টি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এরপর সিআইডির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবেদ আলীসহ এই চক্রের ১৭ জনকে আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কার করলো পিএসসি

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪