ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার নারীরা কি গাড়ি চালাতে পারবেন, ইসলাম কী বলে এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী নবনির্বাচিত প্রেসিডেন্টকে লাল গোলাপের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি তারা

তালা ভেঙে ক্যাম্পাস দখলে নিলো ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

গেটের তালা ভেঙে ক্যাম্পাসের দখল নিলো টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়ার দাবিতে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে জমায়েত হয় কয়েকশো শিক্ষার্থী।

পরে প্রকটর এসে শিক্ষার্থীদের জানান রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেয়া সম্ভব নয়। এরপর পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে।

ক্যাম্পাসে প্রবেশের পর ভিসির বাসভবনে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় তারা আগামীকাল রোববার দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

যোগাযোগ করা হলে ভিসি প্রফেসর ফরহাদ হোসেন বলেন, আমি চাইলেই তো আর হল খুলে দিতে পারি না। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমি যথাযথ কর্তৃপক্ষকে জানাবো।

এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল সমাবেশ করছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

তালা ভেঙে ক্যাম্পাস দখলে নিলো ভাসানী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪