ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তার স্বার্থে আজ রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। এ সিদ্ধান্ত শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক গতকাল রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক ৮৪৮ কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

আপডেট টাইম : ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪