ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে ৪ লাখ টাকা

চলতি সপ্তাহে ব্যাংক থেকে চার লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ কারণে একটি হিসাব থেকে চার লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। শনিবার পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকার কথা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখমাত্র মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নগদ উত্তোলনের এই সীমা বেধে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, পুলিশ এখনও পুরোদমে পেট্রোলিং শুরু না করায় টাকা পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তার আশঙ্কা এখনো আছে।

এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাত অস্থিতিশীল করতে পারেন—এমন আশঙ্কার কথাও জানান তিনি।

এমন বাস্তবতায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। তবে প্রতি সপ্তাহেই সেই সীমা বাড়ানো হচ্ছে বলে তিনি জানান।

গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনে সীমা ছিল তিন লাখ টাকা পর্যন্ত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। এর আগে ছিল সর্বোচ্চ এক লাখ টাকা। অর্থাৎ প্রতি সপ্তাহে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলতি সপ্তাহে ব্যাংক থেকে তোলা যাবে ৪ লাখ টাকা

আপডেট টাইম : ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪