ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সোনার ভরি রেকর্ড ছাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার, আজ থেকে কার্যকর নতুন দাম

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। এবার প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকায়। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ২৯ হাজার ৫০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯১ হাজার ৩৮ টাকা করা হয়েছে।

এর আগে গত শনিবার (২১ সেপ্টেম্বর) এক লাফে ভরিতে সোনার দাম বাড়ে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার টাকা ছাড়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সোনার ভরি রেকর্ড ছাড়িয়ে ১ লাখ ৩৫ হাজার, আজ থেকে কার্যকর নতুন দাম

আপডেট টাইম : ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪