ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

সিইসির চোখ অন্ধ হয়ে গেছে : নোমান

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদকে বোবা ও অন্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, সারা দেশে ৫ম ধাপের ইউপি নির্বাচনে রক্তের হোলি খেলা হয়েছে।  এটা দেশের মানুষ দেখতে পেরেছে।  কিন্তু সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ তা দেখতে পাননি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

নোমান বলেন, একেক ধাপের নির্বাচন শেষ হলেই হানিফ এবং রকিব বলেন

নির্বাচন আগের চেয়ে অনেক সুষ্ঠু হয়েছে।  আসলে তাদের মুখ বোবা এবং চোখ অন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, শাসকগোষ্ঠী এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে এসব তথাকথিত নির্বাচনের আয়োজন করে জনগণকে হতাশ করার চেষ্টা করছে। কিন্তু তাদের এ উদ্দেশ্য কখনো সফল হবে না।

নোমান বলেন, আমার বিশ্বাস হয় না- কেমন করে একজন প্রাক্তন সচিব এমন কথা বলতে পারেন যে, নির্বাচন আগের চেয়ে সুষ্ঠু হয়েছে।

তিনি বলেন, দেশের জনগণ আজ শাসগোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ।  এভাবে দেশ চলতে দিতে পারি না।  স্বৈরাচার আইয়ুবের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বাঁশের লাঠি আর ইটের টুকরো দিয়ে, আরেকটি লড়াইয়ের জন্য এসব নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, কুরু ক্ষেত্রের যুদ্ধে যে রক্তপাত হয়েছিল চলমান ৫ ধাপের ইউপি নির্বাচনে তার চেয়ে বেশি রক্তপাত হয়েছে।  নির্বাচনের নামে রক্তের বন্যা বইছে।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, স্বাধীনতা ফোরামের সভাপিত আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ,কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, ঘুরে দাঁড়াও বাংলাদেশের সভাপতি কাদের সিদ্দিকী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

সিইসির চোখ অন্ধ হয়ে গেছে : নোমান

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬