ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

নৌকাকে হারিয়ে আ.লীগের সুরঞ্জিতের জয়

নৌকাকে হারিয়ে জয় পেয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সমর্থিত বিদ্রোহী প্রার্থীরা।

সুনামগঞ্জের দিরাই উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের হারিয়ে বিদ্রোহী প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দিরাই উপজেলার ৯টি ইউনিয়নে সুরঞ্জিত সেনগুপ্ত মনোনীত ৯ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়।

জেলা আওয়ামী লীগ সভাপতি

মতিউর রহমান সুরঞ্জিত সেনগুপ্ত মনোনীত প্রার্থীদের মধ্যে কৌশলে জগদল ও ভাটিপাড়া ইউনিয়নে নিজ বলয়ের দুই প্রার্থীকে নৌকা প্রতীক পাইয়ে দেন।

পরে সুরঞ্জিত সেনগুপ্ত ওই দুই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে জগদলে উপজেলা আওয়ামী লীগ নেতা শিবলী আহমদ বেগ ও ভাটিপাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান কাজীকে সমর্থন করেন।

নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সমর্থিত প্রার্থী হুমায়ূন রশিদ লাভলু ও জাহেদুল ইসলাম চৌধুরীর ভরাডুবির ঘটনা ঘটে।

এতে বিপুল ভোটে বিজয়ী হন ক্ষমতাসীন দলের বিদ্রোহী ও সুরঞ্জিত সেনগুপ্ত সমর্থিত প্রার্থীরা।

উল্লেখ্য, শনিবার অনুষ্ঠিত ৫ম ধাপের ইউপি নির্বাচনে সুনামগঞ্জের দিরাই, শাল্লা ও জগন্নাথপুর উপজেলার ১৯ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনার পর বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন এই দুই ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী দুই প্রার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নৌকাকে হারিয়ে আ.লীগের সুরঞ্জিতের জয়

আপডেট টাইম : ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০১৬