ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জনদুর্ভোগে ওলামা মাশায়েখের দুঃখ প্রকাশ

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনের কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন আয়োজকরা  ওলাম মাশায়েখরা বলেন, মঙ্গলবারের সম্মেলন জনসমুদ্রে পরিনত হয়েছিলো। যা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। ফলে ঢাকাবাসী ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের মানুষ জনদুর্ভোগের স্বীকার হয়েছেন বলে আমরা মনে করছি। এ জন্য তাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে ওলামা মাশায়েখ বাংলাদেশ এর মহা-সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, গতকাল ওলামা মাশায়েখ বাংলাদেশের আহ্বানে দাওয়াত ও তাবলীগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনে সারাদেশ থেকে যেভাবে আগ্রহভরে শীর্ষস্থানীয় উলামায়ে কেরামসহ সর্স্তরের আলেম উলামা, দাওয়াত ও তাবলীগের সাথিবৃন্দ ও আপামর তৌহিদী জনতা ছুটে এসেছেন এবং পাস্পরিক শ্রদ্ধা বজায় রেখে সুশৃংখলভাবে মহা-সম্মেলন সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, একই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বাহিনীসমূহের। তাদের সার্বিক সহযোগিতায় আমাদের এতো বড় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সেই সাথে ঢাকাবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহা-সম্মেলন সফল করতে আপনাদের সহযোগিতার মনোভাব স্বরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, মিডিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মহা-সম্মেলনের সংবাদ খুবই ইতিবাচকভাবে প্রচার করে সুস্থধারার সুবাতাস দেশময় ছড়িয়ে দিতে সহয়তা করেছেন। এছাড়া এই মহা-সম্মেলন আয়োজনে যে যেভাবে সহায়তা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোপরি একটি সফল সম্মেলন সম্পন্ন করতে পেরে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জনদুর্ভোগে ওলামা মাশায়েখের দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪