ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

মিঠামইন-অষ্টগ্রাম মহসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। হাওর এলাকায় আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনই এই প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্থানীয় ডাক বাংলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নির্মাণ কাজের উদ্বোধনকালে বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওর এলাকায় ব্যাপক আর্থ-সামাজিক পরিবর্তন হবে এবং ঢাকা সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার সঙ্গে হাওর এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

মহাসড়কের পাশাপাশি ৫১৪ কোটি টাকা ব্যয়ে চিলনি, ঢাকি এবং ভাটশালা সেতু নির্মাণ করা হবে। সড়ক ও মহাসড়ক অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়িত করবে। এতে ২৯টি সড়ক, সাতটি বক্সকালভার্ট, সাতটি আরসিসি ও বড় সেতু রয়েছে।

জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল, শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্ন ও স্থানীয় এমপি রেজোয়ান আহমেদ তৌফিক বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাওর এলাকার সার্বিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, এ সকল প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

রাষ্ট্রপতি বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকান্ডের জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কারণ এর সুফল আমরা সকলেই ভোগ করব।

রাষ্ট্রপতি পরে ঢাকী সেতুর পাইলিং কাজের উদ্বোধন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিঠামইন-অষ্টগ্রাম মহসড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬