ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন সেচকাজে ডিজেলচালিত পাম্পের পরিবর্তে সৌর বিদ্যুৎচালিত পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী আত্মঘাতী হয়ে উঠছে মানুষ জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ব্যালন ডি’অর: সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতেন জিদান রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদে চমকাতে আসছে ‘বিজলি

বাঙালী কণ্ঠ নিউজঃ  চিত্রনায়িকা ববি প্রযোজিত প্রথম সিনেমা ‘বিজলি’ আসছে ঈদুল আজহায়। সিনেমাটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি নিজেই।

এ বিষয়ে ববি বলেন, আগামী ঈদে ‘বিজলি’ মুক্তি নিশ্চিত হয়ে গেছে। ইতোমধ্যে সিনেমাটি  মুক্তির সব প্রস্তুতিও শেষ হয়েছে। এছাড়া হল বুকিংও শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘খানিকটা হলিউডের সুপারম্যান কিংবা বলিউডের কৃশ ছবির আদলে নির্মিত ‘বিজলি’। এ ধরনের আইডিয়া এদেশে নতুন। আশা করছি সিনেমাটি দেখলে দর্শক নতুন স্বাদ পাবে বলে আমার বিশ্বাস।’

ববি আরও বলেন, ‘ছবিতে উন্নত প্রযুক্তির ব্যবহার হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত থেকে ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ করানো হয়েছে।’

ববি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, মিজু আহমেদ, দিলারা জামান, মিশা সওদাগর ও ভারতীয় নবাগত মডেল ও অভিনেতা রণবীরসহ অনেকে। এছাড়াও বিজলিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও আনিসুর রহমান মিলন।

‘খোঁজ দ্য সার্চ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে পা রাখেন ববি। এরপর ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, ‘ওয়ানওয়ে’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘পিকনিক’, ‘না বলা ভালোবাসা’ সিনেমায় অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সরবরাহ নিশ্চিতে এক লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন

ঈদে চমকাতে আসছে ‘বিজলি

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭