বাঙালী কণ্ঠ নিউজঃ নৃত্য দিয়ে শুরু। উপস্থাপনাও করেছেন। আলো ছড়িয়েছেন মিউজিক্যাল ফিল্মে অভিনয় করে। অভিনয়ের উঠোনে এখন নিয়মিত তিনি।-বলছি মডেল অভিনেত্রী রাহা তানহা খানের কথা। তার আগ্রহের জায়গা সিনেমা। তবে বর্তমানে নাটকের কাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পার্থ প্রতীক, ইমরাউল রাফাতের পরিচালনায় ঈদ ধারাবাহিকসহ বেশ কয়েকটি ঈদের নাটকে তাকে দেখা যাবে। গতকাল গাজীপুরে ইমরাউল রাফাতের ধারবাহিকের কাজ করেছেন রাহা তানহা খান। ঈদের আগে আসলে কেউ সুখী নয় ও ঈদের পর প্রিন্স এআরের পরিচালনায় অভয় দ্য সাইক্লোন নামে সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। রাহা বলেন, ‘ঈদের বেশি বাকি নেই। তাই এখন নাটকেই বেশি সময় দিচ্ছি। আশা করছি এই ঈদের বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যাবে।’ নাটকে কাজের পাশাপাশি সম্প্রতি অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন তিনি। এটি প্রচারের অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ার শুরু দিক প্রসঙ্গে রাহা বলেন, ‘অন্যদের চেয়ে শোবিজে কাজ করা আমার জন্য একটু কঠিন ছিল। কারণ, মা চাইতেন না আমি এই অঙ্গনের সঙ্গে যুক্ত হই। কিন্তু আমার বড় ভাই বাদশা, বাফা (বুলবুল ললিতকলা একাডেমি) থেকে নৃত্য শিখেছেন। বাসায় তিনি আমাকে নৃত্য শেখাতেন। মূলত ওখান থেকেই শোবিজে কাজ করার প্রতি আগ্রহী হয়ে উঠি।’ ২০১৫ সালে আগস্টে ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হয়ে স্পেন, ইতালি ও বেলজিয়ামে নৃত্য পরিবেশন করেন তিনি। ‘এ রকম একটি বিশ্বমানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। সবচেয়ে ভালো লাগার বিষয় হল দেশের হয়ে বিদেশের মাটিতে পারফর্ম করার সুযোগ পেয়েছিলাম’-বললেন রাহা তানহা খান। ওয়ার্ল্ড ডান্স পারফরম্যান্সে অংশ নেওয়ার আগেই মুরাদ পারভেজের কনভিশন নাটকে প্রথম অভিনয় করেন। পাগলা বাড়ি, ত্রিভুজ প্রেম, আই লাভ ইউ এবং চান্দু মিয়ার ঢাকা সফর তার উল্লেখযোগ্য নাটক। নাটকের পাশাপাশি মোহনা টেলিভিশনের শিশুদের একটি অনুষ্ঠান, এটিএন বাংলায় নূপুরের ছন্দে বাংলাদেশ টেলিভিশনে নৃত্যানুষ্ঠান ঝঙ্কারে উপস্থাপনা করে সুনাম কুড়িয়েছেন তিনি। রাহা আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আশিকুর রহমানের মিউজিক্যাল ফিল্ম সারাংশ তুমিতে অভিনয় আমার ক্যারিয়ারে অন্যতম সেরা কাজ। এর গল্প লিখেছিলেন মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, শুভমিতা, সামিনা চৌধুরী ও ন্যানসি। আর আমার সঙ্গে অভিনয় করেছেন অন্তু করিম।
সংবাদ শিরোনাম :
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায়
স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে
যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ
বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর
জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন
এখন নাটকেই বেশি সময় দিচ্ছি
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০১৭
- 439
Tag :
জনপ্রিয় সংবাদ

























