ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

তেল-শ্যাম্পু ছাড়াও চুলের যত্ন নেবে যে তিন ফল

সুন্দর চুল পেতে কে না চায়? কিন্তু এই সময়ে সবাই চুল নিয়ে চিন্তিত থাকেন। সুন্দর ও মজবুত চুল পেতে তেল-শ্যাম্পু মাখেন সবাই। কিন্তু শুধু এই কাজ করেই চুলকে ভালো রাখা যায় না। চুলের যত্নে ডায়েটও গুরুত্বপূর্ণ।

অনেক সময় দেহে পুষ্টির ঘাটতি থাকলেও চুল পড়ে। তখন হেয়ার স্পা কিংবা দামি শ্যাম্পু, কিছুই কাজে দেয় না। এর চেয়ে স্বাস্থ্যকর ডায়েট মেনে চললে বেশি উপকার পাবেন। সাধারণত সুষম আহারই ত্বক ও চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। বাদাম, বীজ, সবজি সবই চুলের জন্য উপকারী। তবে কিছু ফল আছে, যা চুলের স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এমনই তিন ধরনের ফলের সন্ধান রইল ।

বেরিজাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরির মতো বেরিজাতীয় ফল ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবারে পরিপূর্ণ। এসব ফল চুলে পুষ্টি জোগাতে সাহায্য করে। এ ছাড়া বেরিজাতীয় ফলে ভিটামিন সি রয়েছে, যা কোলাজেন গঠনে সাহায্য করে এবং চুলের অকালপক্বতা রোধ করে। পাশাপাশি চুলের গোড়া মজবুত করে এবং চুলের ঘনত্ব বজায় রাখে।

পাকা পেঁপে

পাকা পেঁপে ত্বক ও চুলের জন্য ভীষণ উপকারী। এই ফলের মধ্যে ভিটামিন এ রয়েছে, যা সেবাম উৎপাদনে সাহায্য করে। এই প্রাকৃতিক তেল স্ক্যাল্প ও চুলের আর্দ্রতা ধরে রাখে। এ ছাড়া পাকা পেঁপে খেলে চুলে দ্রুত হারে বেড়ে ওঠে ও স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় থাকে।

পাকা পেঁপের মধ্যে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও ফোলেট রয়েছে, যা চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং সুন্দর চুল গঠনে সাহায্য করে। পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি চুলেও মাখতে পারেন।

কমলালেবু

এই শীতকালীন ফল ভিটামিন সি-তে ভরপুর। এর পুষ্টি কোলাজেন গঠনে বিশেষ ভূমিকা পালন করে। এ ছাড়া চুলকে মজবুত করতে, স্প্লিট এন্ডের সমস্যা দূর করতে সাহায্য করে। সুন্দর চুল পেতে প্রতিদিন একটি করে কমলালেবু খান।

কমলালেবুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যালের সঙ্গে লড়াই করে দেহের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকে এবং কম বয়সে চুলে পাক ধরে না। কমলালেবুতে থাকা ফলিক এসিড চুলের বৃদ্ধিতে সাহায্য করে। কমলালেবুর রস নারকেল তেলে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে মাখতেও পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

তেল-শ্যাম্পু ছাড়াও চুলের যত্ন নেবে যে তিন ফল

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫