ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

বাঙালী কণ্ঠ নিউজঃ  কয়েকদিনের ব্যাপক গুঞ্জনের পর শেষ পর্যন্ত বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন নেইমার, সিদ্ধান্তটি চূড়ান্ত করার পরই অনুমতি মিলে গেলো তার জন্য।

বুধবার অনুশীলনের সময় বার্সেলোনা সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পরে ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে অনুশীলন না করা এবং তার নিজের ভবিষ্যৎ নির্ধারণের অনুমতি দেন। তবে তার ক্লাব পরিবর্তনের জন্য বার্সেলোনাকে ২২২ মিলিয়ন ইউরো দিবে পিএসজি। ইতোমধ্যেই তারা এটি দেয়ার জন্য প্রস্তুত আছে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে।

কিন্তু যদি নেইমারকে পিএসজি সাইন করায় তাহলে বার্সা আর্থিক ন্যায্যতার বিষয়ে তদন্তের আহবান জানাবে এমন খবর আসার দুদিনের মাথায় নেইমারের পিএসজিতে যাওয়ার খবর এল। লা লিগা প্রেসিডেন্ট আইনি ব্যবস্থা গ্রহণেরও হুমকি দিয়ে রেখেছেন।

নেইমার ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোষ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড চুক্তিতে। পরে ২০১৬ সালে পাঁচ বছরের একটি চুক্তি করেছিলেন ক্লাবটির সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

বার্সেলোনা ছাড়ার অনুমতি পেলেন নেইমার

আপডেট টাইম : ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭