ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ইমরান খান অশ্লীল ক্ষুদে বার্তা পাঠান

বাঙালী কণ্ঠ নিউজঃ  পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের বিরুদ্ধে ‘অশ্লীল’ ক্ষুদে বার্তা পাঠানোর অভিযোগ এনেছেন তারই দলের এক নেত্রী। মঙ্গলবার এ অভিযোগ তোলার পর  আয়েশা গুলালাই নামের ওই নেত্রী দল থেকে পদত্যাগ করেছেন।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য আয়েশা গুলালাইয়ের অভিযোগ, ইমরান নিয়মিত তাকে অশালীন ক্ষুদে বার্তা পাঠান। শুধু তাই নয়, ইমরানের দলে নারীদের কোনও সম্মান দেওয়া হয় না ।

আয়েশার দাবি, ২০১৩ সালের অক্টোবর থেকে তাকে নানা ধরনের অশালীন ক্ষুদে বার্তা পাঠিয়ে চলেছেন ইমরান। বার্তায় যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, তা বেশ আপত্তিকর। কোনও নারী, যার সামান্য হলেও আত্মসম্মান বোধ রয়েছে, তিনি এই দলে থাকতে পারেন না।

ইমরানের দলের পক্ষ থেকে অবশ্য এ অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলের জ্যেষ্ঠ নেত্রী শিরিন মাজারি, সংবাদ সম্মেলনে দাবি করেছেন, আয়েশা বহু দিন ধরেই নওয়াজ শরিফের দল পিএমএল (এন)-এ যোগ দেওয়ার পরিকল্পনা নিচ্ছিলেন। ইমরানকে হেনস্থা করতেই তিনি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন। একই সঙ্গে শিরিনের দাবি, ইমরানের দলে নারী যথাযথ সম্মান দেওয়া হয়। তাই ভিত্তিহীন এই অভিযোগ খতিয়ে দেখতে কোনও দলীয় তদন্তের প্রয়োজন নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ইমরান খান অশ্লীল ক্ষুদে বার্তা পাঠান

আপডেট টাইম : ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭