ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

বাংলাদেশের ৪জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

বাঙালী কণ্ঠ নিউজঃ  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে অংশ নেয়া চার বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই চার বোলার হলেন সঞ্জিত সাহা (কলাবাগান ক্রীড়া চক্র), আসিফ আহমেদ রাতুল (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), নুরুজ্জামান মাসুম (পারটেক্স স্পোর্টিং ক্লাব), শফিউল হায়েত (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব)। এই চারজনই হলেন স্পিনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাদের বোলিং অ্যাকশন রিভিউ করব’।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে সঞ্জিত তার আগের অ্যাকশনে ফিরে গিয়েছে। এ বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। কারণ, সে একজন সম্ভাবনাময়ী বোলার’।

এর আগে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। আইসিসির চোখে তার বোলিং অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হয়েছিল।

সঞ্জিত সাহাকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। অনুশীলন ক্যাম্পে তার বোলিংয়ের উপর নজর রাখা হবে। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা সিরিজ সামনে রেখে এখন মিরপুরে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ৪জন বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

আপডেট টাইম : ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭