ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ নয়, আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জানাল জেদ্দা কনস্যুলেট পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না ৩৮ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, সবার পরিচয় বাংলাদেশি: স্বরাষ্ট্রমন্ত্রী নভেম্বর থেকে ঢাকায় নতুন নিয়ম, এক রুটে চলবে এক কোম্পানির বাস ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩ বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত টাইগারকে লক্ষ্য করে গুলি, মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মিকা সিং

পদ্মার এক কাতল বিক্রি হলো ৩০ হাজার টাকায়

রাজবাড়ী জেলায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।মাছটির ওজন ১৮ কেজি। লাভের আশায় মাছটি ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছেন এক আড়ত মালিক।

আজ শুক্রবার ভোরে জেলার গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে জেলে জালাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জালাল প্রামানিক বলেন, ‘ভোর রাত থেকে সঙ্গীদের নিয়ে পদ্মা নদীর বিভিন্ন এলাকায় জাল ফেলি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জালে টান দিলে একটি বড় কাতল মাছ জালে আটকা পড়ে।’

দৌলতদিয়া ঘাটের মাছের আড়ৎদার মোমিন মন্ডল বলেন, ‘সকালে ১৮ কেজি ওজনের কাতল মাছটি নিলামে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬০০ টাকায় কিনে নেন চাঁন্দু মোল্লা। মাছ বিক্রির জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন তিনি। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবেন। ’

তিনি আরও বলেন, ‘পদ্মার নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে। এতে জেলে পরিবারের মুখে হাসি ফুটছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে

পদ্মার এক কাতল বিক্রি হলো ৩০ হাজার টাকায়

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫